মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েগাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ-গুলি, কাশিমপুর কারাগারের সুপার প্রত্যাহার

গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ-গুলি, কাশিমপুর কারাগারের সুপার প্রত্যাহার

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের পর গাজীপুর জেলা কারাগারে অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে উত্তেজনা ও বিক্ষোভ শুরু করেছেন বন্দীরা। কারাগারের বাইরে থেকে গুলির শব্দ শোনা গেছে।

এদিকে কাশিমপুর কারাগার থেকে বন্দীদের পালানোর ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। আজ সকালে তাঁর স্থানে নতুন কারা সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি জেল সুপার সুব্রত কুমার বালা স্বীকার করে বলেন, তাঁর পরিবর্তে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ