মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কাদের মোল্লার পরিবারের জরুরি সংবাদ সম্মেলন সোমবার

কাদের মোল্লার পরিবারের জরুরি সংবাদ সম্মেলন সোমবার

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

মানবতাবিরোধী অপরাধে মুত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লার পরিবার  জরুরি সংবাদ সম্মেলন করবেন। সোমবার সকাল সাড়ে ১১টায়  সুপ্রীম কোর্ট বার অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়েছে। রোববার রাতে জামায়াতের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, আব্দুল কাদের মোল্লার পরিবারের পক্ষ থেকে সোমবার সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে কাদের মোল্লার রায়ের সার্বিক চিত্র, সরকারের প্রতি তার পরিবারের নানা দাবিসহ আরো কিছু দাবিও জানাতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ