মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নির্বাচনের তারিখ পেছানোর অনুরোধ তারানকোর

নির্বাচনের তারিখ পেছানোর অনুরোধ তারানকোর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ পেছানোর অনুরোধ করলেন সফররত জাতিসংঘ মহাসচিবের রাজনীতি বিষয়ক সহকারী অস্কার ফার্নান্দেজ তারানকো। শনিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তারানকোর বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী সাংবাদিকদের এসব কথা জানান। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিকেল ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন রাজনৈতিক সঙ্কটে অবসানের লক্ষ্য নিয়ে ঢাকা সফরে আসা জাতিসংঘ মহাসচিবের এ দূত।

এসময় ইকবাল সোবহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সব সময় সংলাপের জন্য আন্তরিক। তিনি সব সময়ই চান সব দল নির্বাচনে অংশ নেবে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারানকোকে আরো জানান- সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন ইতোমধ্যে সিটি নির্বাচন সম্পন্ন করেছে। তাতে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।”

চারদিনের সফরে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান তারানকো। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, সব দলের অংশগ্রহণে বাংলাদেশে নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মতানুযায়ীই নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা হবে বলেও জানান আশরাফ।

আরও পড়ুন

সর্বশেষ