বিভাগীয় কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ উপজেলা কৃষি অফিস ঝিনাইদহ সদর হতে পুরস্কার গ্রহণ করেন, ঝিনাইদাহ সদর উপজেলার ২ নং মধুহাটি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মোঃ রহিম বাদশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ দীপক কুমার রায় অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চল, যশোর। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ষষ্ঠী চন্দ্র রায়, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষিবিদ সিকদার মোঃ মোহায়মেন আক্তার অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ),কৃষিবিদ মোঃ সেলিম রেজা অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান), কৃষিবিদ মোঃ আনিসুজ্জামান খান অতিরিক্ত উপ-পরিচালক (শস্য), কৃষিবিদ মোঃ নূর -এ-নবী উপজেলা কৃষি অফিসার, কৃষিবিদ মুহাম্মদ জুনাইদ হাবিব অতিরিক্ত কৃষি অফিসার, কৃষিবিদ মীর রাকিবুল ইসলাম ।
কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ রহিম বাদশা বলেন আজকের এই দিনে বিশেষ ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূর -এ- নবী স্যারকে, তিনি বলেন চাকুরীর প্রথম বছরে এ স্বীকৃতি আমাকে কাজের গতিকে আরো ত্বরান্বিত করবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি। ভালো কাজ করলে তার একটা প্রতিদান অবশ্যই থাকবেই।




