বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়খোকাসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে মুক্তি দিন

খোকাসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে মুক্তি দিন

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবিলম্বে সাদেক হোসেন খোকাসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীকে মুক্তি দিন, নইলে জনগণের যে বাঁধভাঙ্গা আন্দোলন চলছে, তা আরো শক্তিশালী হবে।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে এমন দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির মুখপাত্র এবং যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। সন্ধ্যায় দলের সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি শরীফুদ্দিন জুয়েলকে পুলিশ কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নি:শর্ত মুক্তি দাবি করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ