মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েআমিন উল্লাহ নুরীকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

আমিন উল্লাহ নুরীকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

চুক্তিভিত্তিতে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০২২ সালের জুন থেকে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তার চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হয়েছিল গত বছরের ডিসেম্বর। তখন তাকে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিতে নিয়োগ দেয় সরকার। এখন তা আরও এক বছর বাড়ানো হলো।

এতে জানানো হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১ জুলাই অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে এ বিভাগের সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে জানানো হয়।

এ বি এম আমিন উল্লাহ নুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। চাকরিজীবনে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ