বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্মানিত যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে শিডিউল ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যে ঈদের পূর্বে ২০টি এবং পরে ৯টি অতিরিক্ত ফ্লাইট পরিচালিত হবে।

সম্মানিত যাত্রীদের যানজটমুক্ত স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রতি বছর ঈদ উপলক্ষে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকেট ক্রয় ও ফ্লাইট শিডিউল সংক্রান্ত বিস্তারিত তথ্যে জন্য ভিজিট করুন www.biman-airlines.com  অথবা কল করুন বিমান কল সেন্টার ১৩৬৩৬ নাম্বারে।

আরও পড়ুন

সর্বশেষ