মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোট গ্রহণ চলছে

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলায় ভোট গ্রহণ চলছে

ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ১৯ উপজেলা পরিষদে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রবিবার (৯ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, উপজেলাগুলোর ১৭৯টি কেন্দ্রে শনিবার ব্যালট পেপার পৌঁছানো হয়। আজ ভোরে ব্যালট পেপার যায় বাকি কেন্দ্রগুলোতে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

ইসির জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নির্বাচন হচ্ছে ব্যালট পেপারে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ১১৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ৩০ লাখ ৪৬ হাজার ৮৮ জন ভোটার এক হাজার ১৮১ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন

সর্বশেষ