শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেক্টরের...

চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৮ মে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট ও জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে পরিদর্শনে করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ রোকেয়া সুলতানা এমপি। পরিদর্শন শেষে এক মত বিনিময় সভা চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মোঃ মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি ডাঃ সেলিম আক্তার চৌধুরী, সহ সভাপতি ডাঃ আ ন ম মিনহাজুর রহমান, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আমিনুল ইসলাম, সাবেক সিভিল সার্জন সরফরাজ খান বাবুল, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মো.ওয়াজেদ চৌধুরী, রেড ক্রিসেন্টের কার্যকরী সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, শহিদুল ইসলাম পিন্টু, ইসমাইল হক চৌধুরী ফয়সাল, ডাঃ আইরিন সুলতানা, ডাঃ রোজী দত্ত, আশরাফ উদ্দৌলা সুজন, ডা. অজয় দাশ, ডা. সুরজিৎ ঘোষ, যুব প্রধান কৃষ্ণ দাশ।

মতবিনিময় কালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্য সেক্টরের উন্নয়নে ভূমিকা রাখবে । আমি অতীতেই এই হাসপাতাল পরিদর্শন করেছি এখন পরিদর্শন করার মাধ্যমে তফাৎ বুঝতে পেরেছি। এই পরিবর্তনের কারণে বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হাসপাতাল এবং নার্সিং কলেজের উন্নয়নে সহযোগিতা করবেন বলে আশাব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম বলেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে দুনীর্তিমুক্ত ও স্বচ্ছতার মাধ্যমে জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিচালিত হচ্ছে। জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের রোগীর সেবার মান বৃদ্ধির মাধ্যমে হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন

সর্বশেষ