ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১০টায় তিনি বার ভবন উদ্বোধন ঘোষণা করেন। বার ভবন উদ্বোধন ছাড়াও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ২০১০ সালের ১৭ ফেব্রুয়ারি শেখ হাসিনা ওই ভবনের ভিপ্রিস্তর স্থাপন করে ২০ কোটি টাকার অনুদান ঘোষণা করেছিলেন। ভবনটি ১০ তলা হওয়ার কথা থাকলেও ৪ তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। এ অবস্থায়ই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
১৮৮৯ সালে ঢাকা আইনজীবী সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রায় চার হাজার পাঁচশ বর্গফুট আয়তনের ১০ তলা বিশিষ্ট ভবনটির বেইজমেন্টে থাকছে কার পার্কিং, প্রথম তলার অর্ধেকটাই থাকছে পার্কিং, বাকী অর্ধেকে ২ জন ডাক্তারদের কক্ষ ও দোকান। দ্বিতীয় ও চতুর্থ তলা থাকছে প্রায় এক হাজার আইনজীবীর বসার জন্য হলরুম। তৃতীয়তলায় থাকছে সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকের কক্ষ, অফিস লাইব্রেরি ও মিলনায়তন। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলায় থাকবে আইনজীবীদের চেম্বার। দশম তলায় ক্যান্টিন।




