মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বর্তমান মন্ত্রিসভা অনৈতিক, তাদের দেশ চালানোর কোনো অধিকার নেই : মির্জা ফখরুল

বর্তমান মন্ত্রিসভা অনৈতিক, তাদের দেশ চালানোর কোনো অধিকার নেই : মির্জা ফখরুল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার আগে যদি কোন তফসিল ঘোষণা করা হয় তবে দেশ অচল করে দেওয়া হবে। তিনি বলেন, এ সরকার গণতন্ত্রকে কবর দিয়েছে। তারা নয়পল্টনে বিএনপির অফিসকে অবরুদ্ধ করে রেখেছে। আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। তারা সভা, সমাবেশ, মিছিল করতে দিচ্ছে না। এর নাম গণতন্ত্র হতে পারে না।

সর্বদলীয় সরকার গঠনের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, ‘বর্তমান মন্ত্রিসভা অনৈতিক। তাদের দেশ চালানোর কোনো অধিকার নেই।’ তিনি বলেন, ‘চলমান সংকট থেকে উত্তরণের জন্য আমরা জাতির অভিভাবক রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে পারেননি।’

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা।

আরও পড়ুন

সর্বশেষ