মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপির পাঁচ নেতার জামিনের বিষয়ে অধিকতর শুনানি ২৮ নভেম্বর

বিএনপির পাঁচ নেতার জামিনের বিষয়ে অধিকতর শুনানি ২৮ নভেম্বর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আটক বিএনপির পাঁচ নেতার জামিনের বিষয়ে অধিকতর শুনানি ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হলে বিচারক অধিকতর শুনানির জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন।   বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ শুনানি করেন বিএনপির আইনজীবীরা। সকালে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জহুরুল হক শুনানি গ্রহণ শেষে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেয়া হবে বলে জানিয়েছিলেন।

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু এবং বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে গত ৯ নভেম্বর রাতে হোটেল সোনারগাঁও হোটেলের সামনে থেকে আটক করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ