রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়উচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্রসচিব

উচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্রসচিব

উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় সর্বোচ্চ আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

আজ সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন তারা। আপিল বিভাগ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পূর্ণাঙ্গভাবে আদেশ বাস্তবায়নের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন। ওইদিন পরবর্তী শুনানি হবে।

পরে ব্যারিস্টার ইব্রাহিম খলিল বলেন, গত বছরের ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে ছয়জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেলসুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। এ ছয়জন হলেন– মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, মো. বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া।

আরও পড়ুন

সর্বশেষ