বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপআওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণা

আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলছে সরকার বিরোধীদের একের পর এক কর্মসূচি। এই পরিস্থিতিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগও একের পর এক কর্মসূচি দিয়ে মাঠে রয়েছে। সর্বশেষ ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের মহাসমাবেশের দিন রাজধানীতে শান্তি সমাবেশ করে বড় শোডাউন করে আওয়ামী লীগ। এবার তপশিল ঘোষণার আগে মাঠ নিজেদের দখলে রাখতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার (৩১ অক্টোবর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে দেশব্যাপী আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ