মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ড. ইউনূসসহ ১৩ জনকে দুদকে তলব

ড. ইউনূসসহ ১৩ জনকে দুদকে তলব

অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান স্বাক্ষরিত চিঠিতে ড. ইউনূসকে তলব করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এ চিঠি দেয়া হয়।

এর আগে চলতি বছরের মে মাসে দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার বাদি হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। এতে গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলায় অন্য আসামিদের মধ্যে আছেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসানসহ পাঁচ পরিচালকও।

আরও পড়ুন

সর্বশেষ