বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েপেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি ডা:কামরুল হাসান, মহাসচিব ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন

পেশাজীবি সমন্বয় পরিষদের সভাপতি ডা:কামরুল হাসান, মহাসচিব ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন

pesha jibi parishadপেশাজীবি সমন্বয় পরিষদের ২০২৩-২০২৫ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) পেশাজীবি সমন্বয় পরিষদের দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় নতুন কমিটির সভাপতি হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও পেশাজীবি সমন্বয় পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান ও মহাসচিব হিসেবে ঘোষণা করা হয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি)’র ভাইস প্রেসিডেন্ট (এস এন্ড ডব্লিউ) ও সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাৎ হোসেন শীবলুকে। নতুন কমিটিতে কোষাধ্যক্ষ করা হয় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোখলেছুর রহমান বাদল।

আরও পড়ুন

সর্বশেষ