শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সর্বদলীয় সরকারে যোগ দেব না : এরশাদ

সর্বদলীয় সরকারে যোগ দেব না : এরশাদ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সর্বদলীয় সরকারে যোগ দেবে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, আমি আসন্ন নির্বাচনে সব দল না আসলে অংশ নিবো না। কারণ সব দল নির্বাচনে অংশ না নিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন নিয়ে প্রশ্ন থাকবে। বুধবার বারিধারায় তার প্রেসিডেন্ট পার্কের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন।

এরধাদ বলেন, দেশের মানুষের ভাগ্য এখন অনিশ্চিয়তার দিকে। আমি বিদ্যমান সংকট নিরসনে দুই নেত্রীর কাছেই চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা শুনেনি। সমস্যা তো থেকেই গেলো। সামনে কি হয় তা কেউ জানে। তবে আবার ওয়ান ইলেভেন আসতে পারেনি বলে আশঙ্কা প্রকা্শ করেন এরশাদ। তিনি বলেন, আমি আর কখনও কোনো দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবো না। দেশের মানুষ আমার সঙ্গে আছে। আমি তাদের নিয়েই রাজনীতি করবো।
আরও পড়ুন

সর্বশেষ