সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামে পিকেটারের ঢিলে ৩ হজযাত্রী আহত

চট্টগ্রামে পিকেটারের ঢিলে ৩ হজযাত্রী আহত

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

১৮ দলের চারদিনের হরতালের দ্বিতীয় দিন রাতে চট্টগ্রামের সাতকানিয়ায় পিকেটারদের ছুড়া ঢিলের আঘাতে হজফেরত তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানী হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হজফেরত যাত্রীবাহী বাসটি মহাসড়কের কেরানী হাট এলাকায় পৌঁছালে পিকেটাররা বাসটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ে। এতে তিন হজযাত্রী আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ