শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদজাতীয়বাংলাদেশকে এখন সবাই উন্নয়নের রোল মডেল বলে : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে এখন সবাই উন্নয়নের রোল মডেল বলে : প্রধানমন্ত্রী

গত সাড়ে ১৪ বছরে দেশ বদলে গেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল বলে বিশ্ব। তিনি বলেন, সব জায়গায় উন্নতি হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তেন লক্ষ্যে আমরা কাজ করি। গ্রাম আর গ্রাম নেই। সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে, যা বিশ্বে স্বীকৃত। রোববার (২ জুলাই) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে এখন সবাই উন্নয়নের রোল মডেল বলে। কিন্তু এটা করতে পারতাম না যদি টুঙ্গিপাড়াবাসী বা কোটালীপাড়াবাসী আমার সব দায়িত্বটা না নিতেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় । দুদিন সফরের শেষ দিনে আজ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে, প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় তার দুদিনের সফরের অংশ হিসেবে শনিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে তিন ঘণ্টার সড়কপথে পদ্মা সেতু পার হয়ে কোটালীপাড়ায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন।

তার সফরকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জ উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে সেজেছে পুরো এলাকা এবং জেলাজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।

আরও পড়ুন

সর্বশেষ