শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদটপআধা কিলোমিটার হেঁটে টুঙ্গিপাড়া আ.লীগ কার্যালয়ে সভায় যোগ দেন শেখ হাসিনা

আধা কিলোমিটার হেঁটে টুঙ্গিপাড়া আ.লীগ কার্যালয়ে সভায় যোগ দেন শেখ হাসিনা

নিজ বাড়ি থেকে পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (২ জুলাই) সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সুধীজনের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী ।

টুঙ্গিপাড়ায় নিজের বাড়ি  থেকে প্রায় আধা কিলোমিটার রাস্তা হেঁটে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছান সভাপতি। এ সময় উষ্ণ অভ্যর্থনা, হর্ষধবনি আর স্লোগানে-মিছিলে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে।

 এর আগে, প্রধানমন্ত্রী কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় তার দুদিনের সফরের অংশ হিসেবে শনিবার তার সরকারি বাসভবন গণভবন থেকে তিন ঘণ্টার সড়কপথে পদ্মা সেতু পার হয়ে কোটালীপাড়ায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে ছিলেন। তার সফরকে কেন্দ্র করে গোটা গোপালগঞ্জ উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল পোস্টার, ব্যানার ও প্ল্যাকার্ডে সেজেছে পুরো এলাকা এবং জেলাজুড়ে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ।
আরও পড়ুন

সর্বশেষ