সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম মহানগর দায়রা জজের বাসায় ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম মহানগর দায়রা জজের বাসায় ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার বিচারকের বাসায় ককটেল ছোড়া হয়েছে। রবিবার রাত আটটার দিকে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে পর পর দুটি ককটেল ছোড়া হয়। একটি ককটেল বাসার ভেতরে বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী মোহাম্মদ ফুয়াদ জানান, রাত আটটার একটু আগেই স্যারের বাসা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা। ককটেল নিক্ষেপ করেই দুবৃর্ত্তরা পালিয়ে যায় বলে জানান তিনি।
পাচঁলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, বিচারকের বাসা লক্ষ্য করে কে বা কারা ককটেল ছুড়ে মারলে তা বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
আরও পড়ুন

সর্বশেষ