মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনআফছারুল আমীনের আসনে জাপার প্রার্থী সামশুল, নৌকার হাল কে ধরছেন?

আফছারুল আমীনের আসনে জাপার প্রার্থী সামশুল, নৌকার হাল কে ধরছেন?

সাবেক মন্ত্রী ডা. আফছারুল আমীনের হাত ধরে আওয়ামী লীগের ‘দখলে’ থাকা সংসদীয় আসন চট্টগ্রাম-১০ এর উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি। এ আসনে জাতীয় পার্টির হয়ে লাঙ্গল ধরেছেন নগর কমিটির সদস্য সামসুল আলম। বুধবার আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম কাদের। নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে নৌকার হাল কে ধরছেন—তা জানতে অপেক্ষা করতে হবে মনোনয়ন বোর্ডের সভা পর্যন্ত। আগামী ৩০ জুলাই এই আসনে ভোটগ্রহণ হবে। আগামী ৪ জুলাই মনোনয়ন দাখিলের শেষ সময়।

সম্ভাব্য প্রার্থী হিসেবে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রামে ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র মঞ্জুর আলম মঞ্জু, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, চট্টগ্রামে আওয়ামী লীগের সংগঠক এম এ আজিজের ছেলে সাইফুদ্দিন খালেদ বাহার ও প্রয়াত ডা. আফছারুল আমীনের ছোট ভাই এরশাদুল আমীনের নাম শোনা যাচ্ছে। রাজনীতির ‘অন্দরমহলে’ তাদের নিয়ে নির্বাচনী ছক কষলেও এখন পর্যন্ত এদের অনেকেই প্রকাশ্যে প্রার্থীতার জানান দেননি।

২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য হন ডা. আফছারুল আমীন। সেবার তিনি আওয়ামী লীগের নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে দপ্তর বদলে তিনি প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের দায়িত্ব পান। ২০১৪ সাল এবং ২০১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি আরও দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তিন বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ে গত শুক্রবার মৃত্যুবরণ করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ