শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদটপহঠাৎ অসুস্থ্য খালেদা জিয়া। হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ্য খালেদা জিয়া। হাসপাতালে ভর্তি

সোমবার মধ্য রাতে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় তার গুলশানের বাসায় ভিড় করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সোমবার (১২ জুন) দিবাগত ১টা ৪০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি-ভিত্তিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ভর্তি করানো হয়েছে। গভীর রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, ‘রাত ১টা ১৫ মিনিটে ম্যাডামকে নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। রাত ১২টার পরে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। চিকিৎসকদের পরামর্শে তাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি। হঠাৎ অসুস্থ হওয়ায় কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত দেয়।

চেয়ারপারসনের অসুস্থ্যতার খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ তার বাস ভবন ফিরোজায় প্রবেশ করেন। এর আগে চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও সেখানে যান।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। এর আগে, মে মাসে নিয়মিত চেকআপ করতে যান বিএনপি চেয়ারপারসন। পরে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি। দু’দিন পর চিকিৎসকদের পরামর্শে তিনি তার বাস ভবন ফিরোজায় ফিরেন।

আরও পড়ুন

সর্বশেষ