সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামে সন্ত্রাসী-পুলিশ বন্দুকযুদ্ধে পুলিশসহ আহত ৪

চট্টগ্রামে সন্ত্রাসী-পুলিশ বন্দুকযুদ্ধে পুলিশসহ আহত ৪

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে মো. সুমন (২৭) নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন। এসময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, আহত পুলিশ সদস্যরা হলেন-খুলশী থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) মাসুম এবং কনস্টেবল শফিক ও সোহেল নিজাম। তাদের নগরীর দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা ‍পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার জানান, শুক্রবার গভীররাতে আমবাগান এলাকা থেকে চট্টগ্রামে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি সুমনকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে ওই এলাকায় অস্ত্র উদ্ধার অভিযানে যায় পুলিশ। সেখানে পৌঁছালে সুমনের সহযোগীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে সুমন পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি লাগে। এসময় পুলিশের ওই তিন সদস্য আহত হন। পরে সুমনের সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এদিকে, ঘটনাস্থল থেকে একটি এলজি, চার রাউন্ড কার্তুজ, চার বোতল বিয়ার, একটি ছুরি ও বেশ কিছু তাস উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ৩ নভেম্বর নগরীর বাটালি পাহাড় এলাকায় ছিনতাইকারীদের হামলায় চট্টগাম রেঞ্জের ডিআইজির বাসভবনের নিরাপত্তা রক্ষী পুলিশ কনস্টেবল আব্দুল কাইউম খুন হন।এসময় আহত হন পুলিশের আরও তিন কনস্টেবল। এ ঘটনায় এ পর্যন্ত সুমনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ