সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খালেদা জিয়া গৃহবন্দী হতে পারেন !

খালেদা জিয়া গৃহবন্দী হতে পারেন !

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আন্দোলনের তীব্রতার আশংকায় বিরোধী দলের ব্যাপারে আগাম কঠোর অবস্থানে গেছে সরকার। প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের বিরুদ্ধে গত রাতে শুরু হওয়া আটক অভিযান আরও কয়েক দিন অব্যাহত থাকবে। প্রয়োজনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গৃহবন্দী করারও চিন্তা রয়েছে বলে সরকারের একাধিক সূত্র থেকে জানা গেছে। সরকারের একটি সূত্র জানায়, তফসিল ঘোষণার পর নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচি দিলে বিরোধী দলের নেতাদের আটক করার সিদ্ধান্ত হয় কয়েক দিন আগে।

কিন্তু গতকাল শুক্রবার বিকেলে বিরোধী দল আবার ৭২ ঘণ্টা হরতালের ঘোষণা দেওয়ার পর সরকারের শীর্ষ পর্যায় থেকে হঠাৎ ধরপাকড়ের নির্দেশনা আসে। সরকারের উচ্চ পর্যায় থেকে মনে করা হচ্ছে, ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের সমাবেশের সঙ্গে সমন্বয় রেখে বিরোধী দল ১০ নভেম্বর থেকে টানা তিন দিনের হরতাল ডেকেছে। অবশ্য হেফাজতে ইসলাম এর মধ্যেই তাদের ১৫ নভেম্বরের কর্মসূচী পরিবর্তনের ঘোষনা দিয়েছে।

এররপর নির্বাচনকালীন ‘সর্বদলীয় সরকার’ গঠিত হলে বিরোধী দল আবার হরতাল-অবরোধ দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। এ আশঙ্কা থেকে বিএনপির নেতাদের বিরুদ্ধে আগাম গ্রেপ্তার অভিযান শুরু করা হয়েছে।

গতকাল পাঁচজন শীর্ষনেতা গ্রেফতার হওয়ার পর এবং বেগম খালেদা জিয়ার বাসভবন ও রাজনৈতিক কার্যালয় পুলিশ ঘিরে রাখলে বেগম জিয়ার গ্রেফতার অথবা গৃহবন্দীত্ব নিয়ে জনমনে আলোচনা ছড়িয়ে পড়েছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাস ভবনের সামনে থেকে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস ও উপদেষ্ঠা আব্দুল আওয়াল মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার বাসা থেকে বের হলে রাত ১টা ১০ মিনিটে পুলিশ এই দুজনকে আটক করে।

আরও পড়ুন

সর্বশেষ