বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপ্রতিষ্ঠার ৮০বছর ও সরকারীকরণের তিন যুগ পূর্তি উদযাপনে বেতাগী রহমানিয়া মাদরাসা প্রাক্তন...

প্রতিষ্ঠার ৮০বছর ও সরকারীকরণের তিন যুগ পূর্তি উদযাপনে বেতাগী রহমানিয়া মাদরাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের প্রস্তুতি সভা অনুষ্টিত!

প্রতিষ্ঠার ৮০বছর , সরকারী করণের তিন যুগ পূর্তি ও  প্রাক্তন ছাত্র-ছাত্রীদের  ১ম পুনর্মিলনী উপলক্ষে বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যক্তিত্ব দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ সৈয়দুল আযম আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান ( রহঃ)  প্রতিষ্টিত এবং কুতুবে যমান আল্লামা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) কর্তৃক প্রাতিষ্ঠানিক রুপ প্রাপ্ত চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রস্তুতি সভা ও ঈদ পুনর্মিলনী  ২৫ এপ্রিল মঙ্গলবার বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।WhatsApp Image 2023-04-25 at 11.57.39 (1)

বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্তে সদস্য সচিব মুহাম্মদ আবদুশ শাকুর এর সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের প্রধান পৃষ্ঠপোষক পীরে ত্বরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী (মাঃজিঃআলী)। এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মুহাম্মদ আরিফুর রহমান, আলী আক্কাছ নুরী,মুহাম্মদ হাবিবুল্লাহ, অধ্যাপক মুহাম্মদ ইশতিয়াক রেজা, রেজাউল করিম, আহসান উল্লাহ, মুহাম্মদ আজিম উদ্দিন, ইব্রাহিম চৌধুরী, এহসানুল করিম, মনির উদ্দিন গালিব বাবলু, মোফাচ্ছেল চৌধুরী প্রমুখ! সভায় যে সমস্ত সিদ্ধান্ত গুলি গ্রহন করা হয় তাহা হলো ঃ   ক) বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদ আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর মতাদর্শ ও দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন এর দিক নির্দেশনা মোতাবেক পরিচালিত হবে, খ) আগামী ১লা জানুয়ারী ২০২৪ সালে মাদরাসার প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে  দিনব্যাপী ১ম পূনর্মিলনী ও তিন যুগ পূর্তি অনুষ্ঠান আয়োজিত হবে ,গ) আগামী ২ জুন ২০২৩ শুক্রবার বিকাল ৩ টায় প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের স্থায়ী অফিস  ও ওয়েবসাইট   এবং  আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন অনুষ্টিত হবে।  সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।  পরিশেষে দেশ, জাতি ও মাদরাসার সার্বিক উন্নয়নে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয় ।

আরও পড়ুন

সর্বশেষ