সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সিলেটে যাচ্ছেন জয়

সিলেটে যাচ্ছেন জয়

ষ্টাফ রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আজ শুক্রবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি। সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত এবং নগরীতে পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তাঁদের।

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য জানান। শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত হোটেল রোজভিউয়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন জয় ও ববি। মতবিনিময় অনুষ্ঠানে ২০০ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেবেন।
এছাড়া রাত ৮টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। পরদিন শনিবার সকাল ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন তাঁরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জয়ের সফরকে সফল করতে সিলেটে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
সংবাদ সম্মেলনে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ