জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ৪র্থ শ্রেনীর কর্মচারীদের মাঝে আজ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর চেয়ারম্যান ও জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। উপহার সামগ্রীর মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি ও শুঁকনো খাবার।
বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মোঃ শাহাদাত হোসেন রুমেল, মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের পরিচালক কে এফ রহমান, জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুল মান্নান, চীফ এডমিন অফিসার আশরাফ উদ দৌলা সুজন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইস্তাকুল চৌধুরী ও যুব সদস্যবৃন্দ।
এসময় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবারের ফুড প্যাকেজ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মরজিনা আক্তারের নিকট হস্তান্তর করা হয়।
বিতরণকালে চেয়ারম্যান বলেন, এই নতুন পোশাক ঈদ উদযাপনের জন্য দেওয়া হচ্ছে, আমাদের এই হাসপাতাল আপনাদের প্রচেষ্টায় ও পরিশ্রমে আরো রোগী সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি প্রত্যাশা করি।




