মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েদৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের সাত দিন ট্রাক পারাপার বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের সাত দিন ট্রাক পারাপার বন্ধ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ও সড়ক পথে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঈদের আগে ও পরে তিন দিন করে মোট সাত দিন ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে নির্বিঘ্নে ফেরি পারাপার, লঞ্চসহ অন্য জলযান সুষ্ঠু চলাচল, ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. মোরশেদা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহাগ হোসেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র মো. আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ।

সভায় অন্যদের মধ্যে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, আনসার-ভিডিপি প্রতিনিধি, চেয়ারম্যান, দৌলতদিয়া ইউনিয়ন, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ