সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়দ্বাদশ সংসদ নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে

দ্বাদশ সংসদ নির্বাচন ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হচ্ছে না। এক্ষেত্রে ৩০০ আসনে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (০৩ এপ্রিল) নির্বাচন ভবনের কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। সকাল সাড়ে ১০টায়  রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশনের বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, রাজনৈতিক ঐক্যমত না হওয়ায় এবং প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় ৩০০ আসনেই ব্যালট পেপারে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন কমিশন।

জানা গেছে, দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল নির্ধারণ করতে বৈঠকে বসে ইসি। পাশাপাশি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কত আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে, সে বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকের আজকের আলোচ্য সূচিতে যা ছিল-পাঁচ সিটি করপোরেশনের (গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল) নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ। এর আগে ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন প্রথমে হতে পারে। এক্ষেত্রে এ নির্বাচনের তারিখ এদিনের বৈঠকে চূড়ান্ত হতে পারে।

এদিকে ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে টাকা চেয়েছিল ইসি। ইসির চাহিদা পূরণ সাপেক্ষে নির্ভর করে আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ভবিষ্যৎ। এদিন এ বিষয়ে ইভিএম না ব্যবহার করার সিদ্ধান্ত আসল।

এদিকে গত মঙ্গলবার (২৮ মার্চ) বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলকে জাতীয় নির্বাচন নিয়ে সংলাপে বসার জন্য চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। এর জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির দেয়া চিঠির কোনো উত্তর দেবেন না বলে জানান। এরপর আবার বৃহস্পতিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন বিএনপিরসহ যেসব দল সংলাপে অংশ নেয়নি, এমন আরও ৮টি দলকে সংলাপের জন্য চিঠি দেয়। এ প্রক্রিয়ার মধ্যেই পাঁচ সিটি নির্বাচন ও আগামী জাতীয় নির্বাচন নিয়ে বৈঠকে বসেছে ইসি।

 
আরও পড়ুন

সর্বশেষ