সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......পবিত্র আশুরা ১৫ নভেম্বর

পবিত্র আশুরা ১৫ নভেম্বর

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সোমবার বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী  ১৫ নভেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মসচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি কাজী হাবিবুল আউয়াল।

সভায় ১৪৩৫ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।

ফলে ৫ নভেম্বর মঙ্গলবার পবিত্র জিলহজ্জ মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং  বুধবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। এর পরিপ্রেক্ষিতে, আগামী ১৫ নভেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

আরও পড়ুন

সর্বশেষ