বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতি আগামী ১৫ দিনের মধ্যে

সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতি আগামী ১৫ দিনের মধ্যে

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তুতি আগামী ১৫ দিনের মধ্যে শুরু হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব আলোচনা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ সরকার গঠনের আগেই বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন। একই সঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সর্বদলীয় সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কথা বলবেন।

সূত্র জানায়, নির্বাচিত প্রতিনিধিরা সর্বদলীয় সরকারের সদস্য হবেন। তবে বিএনপি নির্বাচনে এলে সর্বদলীয় সরকারের কাঠামো বাড়বে। সর্বদলীয় সরকারে নতুন মুখের প্রাধান্য থাকবে। নভেম্বরের শেষের দিকে নির্বাচনের তফসিল এবং জানুয়ারির শুরুর দিকে নির্বাচনের সম্ভাবনা বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়া জামায়াতের কোনো প্রতিনিধি থাকলেও সর্বদলীয় সরকারের সদস্য হতে পারবে না বলে সিদ্ধান্ত হয়েছে। আজকের মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলের বিশৃঙ্খলা ও নাশকতা থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সাবধান থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ