মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিযুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু গ্রেফতার

যুবদলের সভাপতি সালাউদ্দিন টুকু গ্রেফতার

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতারের বিষয়টি জানান ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) সঞ্জিত কুমার রায়। তবে কী অভিযোগে বা কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এ বিষয়ে প্রাথমিকভাবে বিস্তারিত জানা যায়নি।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) রাতে সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করা হয় বলে অভিযোগ করে বিএনপি। সাভারের আমিনবাজার থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টুকুকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেছে বলে জানানো হয়।তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও পরদিন টুকুকে গ্রেফতার দেখালো ডিবি।

আরও পড়ুন

সর্বশেষ