মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ল

এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ল

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সে হিসাবে প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম ১০৮ টাকা শূন্য ৯ পয়সা। রোববার (৪ ডিসেম্বর) বিইআরসি চেয়ারম্যান আবদুল জলিল ভার্চুয়ালি ডিসেম্বর মাসের জন্য এই নতুন দাম ঘোষণা করেন।

তিনি জানান, সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত সিলিন্ডারের দামও আনুপাতিকহারে বাড়বে। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ২৫১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। দাম বেড়েছে ৪৬ টাকা। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ভ্যাটসহ নভেম্বরে ছিল ১ হাজার ২৫১ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ