ফরিদপুর সদরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ২২২তম শাখার উদ্বোধন করা হয়।
১৯ অক্টোবর শাখাটি প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট এ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য; আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে আসছে।





