সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজবাড়ি যাচ্ছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজবাড়ি যাচ্ছেন

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার রাজবাড়ির পাংশা যাচ্ছেন। দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি পাংশা জর্জ হাইস্কুল মাঠ হেলিপ্যাডে অবতরণ করবে।এরপর তিনি পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে যাবেন। সেখানে তিনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে নবনির্মীত কালুখালী উপজেলা পরিষদ, কালুখালী-ভাটিয়াপাড়া রেলপথসহ ১১টি বাস্তবায়িত প্রকল্প উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পরে দুপুর আড়াইটায় একই মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এ জনসভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলায় ব্যাপক প্রচার প্রচারণা চলছে। তোরণ এবং ব্যানারে ছেয়ে গেছে পুরো জেলা। উদ্বোধনের অপেক্ষায় থাকা বাস্তবায়িত প্রকল্পগুলো হলো-নবনির্মীত কালুখালী উপজেলা পরিষদ, কালুখালী-ভাটিয়াপাড়া রেল যোগাযোগ প্রকল্প, চন্দনা-বারাশিয়া নদী খননকৃত প্রকল্প,পাংশা উপজেলার বাহাদুরপুর এলাকার পদ্মা নদীর তীর সংরক্ষণ প্রকল্প, রাজবাড়ী- কুষ্টিয়া সড়কের চন্দনী ব্রিজ, পাংশার সাব-রেজিস্ট্রি অফিস, গোয়ালন্দ ঘাট থানা ভবন, রাজবাড়ী শহর রক্ষা বাঁধ প্রকল্প, দৌলতদিয়া-মংলা মহাসড়কের খানখানাপুর ব্রিজ ও রাজবাড়ী প্রেসক্লাব ভবন।

এছাড়া প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন, সেগুলো হলো- কালুখালী উপজেলা পানি সম্পদ উন্নয়ন কেন্দ্র, ৩০ শয্যা বিশিষ্ট কালুখালী উপজেলা হাসপাতাল, রাজবাড়ী সরকারি কলেজের একাডেমিক কাম পরীক্ষা কেন্দ্র ভবন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভবন ও যুব প্রশিক্ষণ কেন্দ্র।

আরও পড়ুন

সর্বশেষ