সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইইউ চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন

ইইউ চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের মেলা প্রাঙ্গণে সর্বজনীন পূজা কমিটির বিজয়া সম্মেলন ২০১৩ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইইউ দূত উইলিয়াম হানা এ কথা বলেন। এ সময় দেশে যে রাজনৈতিক সংকট চলছে তা গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা বলেও মন্তব্য তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সঞ্জীব চক্রবর্তী বলেন, বাংলাদেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা উত্তরণে কোনো বিদেশি শক্তির দরকার নেই, বাইরের লোকের দরকার নেই। বাংলাদেশ নিজেই এ সমস্যার সমাধান করতে পারবে।

সঞ্জীব চক্রবর্তী বলেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভারতের বিশেষ কোনো সম্পর্ক নেই। শুধু দেশের মানুষের সঙ্গে সম্পর্ক আছে। যারা নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে, তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ