মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৬ টাকা

এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ১৬ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে।  ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। (৭ সেপ্টেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংস্থাটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৩৫ টাকা নির্ধারণ করেছে, যা বুধবার দুপুর ২টা থেকে কার্যকর হবে। এর আগে, গত আগস্ট মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২১৯ টাকা নির্ধারণ করা হয়।

এর আগে ৪ সেপ্টেম্বর দাম বাড়ানো হবে না বলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসি। বিজ্ঞপ্তিতে এ মাসে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম ঘোষণা স্থগিত করে তারা। বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত সেপ্টেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এ মাসের জন্য বেসরকারি এলপিজির মূল্যহার সমন্বয়ের বিষয়ে কমিশন আদেশ ঘোষণার জন্য অনুষ্ঠেয় ভার্চুয়াল সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এ ভার্চুয়াল সংবাদ সম্মেলনের তারিখ ও সময় যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন সরকার বিভিন্ন দেশ থেকে আমদানি করে বাংলাদেশ। সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে, যা সৌদি কার্গো প্রাইস (সিপি) নামে পরিচিত। সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরেই প্রতি মাসে দেশে ভোক্তা পর্যায়ে এলপিজি কত দামে বিক্রি হবে, তা সমন্বয় করে বিইআরসি।

পূর্বনির্ধারিত তারিখ অনুসারে ৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু তা হুট করে স্থগিত করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ