রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। জান্নাতুলের গলায় ধারালো অস্ত্র দিয়ে কাটার চিহ্ন পাওয়া গেছে।
কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম টেলিফোনে বলেন, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা দুজন হোটেলে রুম বুকিং করেন। বুধবার রাতে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে হোটেলটির ৩০৫ নম্বর কক্ষের বিছানার ওপর থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈমের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। রেজাউলের নামে মামলা করেছেন জান্নাতুলের বাবা শফিকুল আলম। রেজাউলকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে ওসি জানান।




