মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদটপউজবেকিসতানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন ২৯ জুলাই

উজবেকিসতানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন ২৯ জুলাই

উজবেকিসতানের উপপ্রধান মন্ত্রী সর্দার উমুরযাকভ উকতামোভিচ আগামী ২৯ জুলাই ২০২২ তারিখে সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী ও বিনিয়োগকারিসহ বাংলাদেশ সফর করবেন। উক্ত সফর কালে তিনি বাংলাদেশ উজবেকিসতানের মধ্যে অনুষ্ঠিতব্য ইন্টার গভর্নমেন্টাল কমিশন অন ট্রেড এন্ড ইনভেসটমেনট এর সভায় সেদেশের নেতৃত্ব প্রদান করবেন। উভয় দেশের এ যৌথ কমিশনের তৃতীয় সভাটি নয় বছর পর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ উজবেকিসতানের ফার্স্ট ডেপুটি মিনসটার অফ ইনভেসটমেনট এন্ড ট্রেড লাজিজ কুদ্রাতভ ও বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আলম এর মধ্যে উপপ্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত দিপাক্ষিক বৈঠকে সভার তারিখ ও উজবেক উপপ্রধানমন্ত্রী সর্দার উমুরযাকভ উকতামোভিচ এর বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হয়।

FB_IMG_1654702128956
অধিকতর বানিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি টেক্সটাইল, তৈরি পোশাক, ফার্মাসিটিউক্যালস, সিরামিকস, লেদার, আইটি ও পর্যটনের ক্ষেত্রে দুদেশের মধ্যে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়। এ ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রদূত তাসখনদ-ঢাকা রুটে যাত্রীবাহী বিমান চলাচল চুক্তি ও ঢাকায় উজবেকিসতানের দূতাবাস খোলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে বিষয় দুটি উজবেক সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে মর্মে মন্ত্রী রাষ্ট্রদূতকে অবহিতকরেন।

আরও পড়ুন

সর্বশেষ