ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
আবারো নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে ২৫ অক্টোবর সমাবেশ আয়োজনের অনুমতি চাইলো বিএনপি। বৃহস্পতিবার সকালে এ অনুমতি চাওয়া হয়েছে। বেলা ১১টার দিকে দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ বিষয়ক একটি আবেদন ঢাকা ট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের দপ্তরে জমা দিয়েছেন বিএনপি অফিসের প্রবীণ কর্মচারী রুস্তম। এর কিছু সময় পর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ডিএমপি কার্যালয়ে যান।
এর আগে গত শনিবার নয়াপল্টন, পল্টন ময়দান অথবা সোহরায়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। কিন্তু তারা আবেদন জমা দেওয়ার পরপরই পরদিন রোববার থেকে ঢাকায় অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ডিএমপি।




