শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

রাজধানীর মগবাজারে বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে সাতজনের মৃত্যু হয়েছে। রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৫০ জন।

ডিএমপি জানান, এখন পর্যন্ত তারা জানতে পেরেছেন, মগবাজারের শরমা হাউসে গ্যাস বিস্ফোরণ আশপাশের সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন মোট সাতজন।

এ ঘটনায় কারও গাফিলতি আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, ফায়ার সার্ভিস থেকে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। সেখানে পুলিশের প্রতিনিধি চাইলে আমরা দেব। তবে এ বিষয়ে এক্সপার্ট ফায়ার সার্ভিস। তারাই তদন্ত করবেন, তারাই মতামত দেবেন।

এ ধরনের সরমা হাউসের নিরাপত্তা বিধানে পুলিশের ভূমিকা কী, তদারকির বিষয়টি তো পুলিশের ওপর বর্তায়— এ প্রসঙ্গে তিনি বলেন, আসলে এখানে দায় তো আমাদের না। গ্যাসের সংযোগটা বৈধভাবে নেওয়া হয়েছে কি না, গ্যাসের লাইনটা সাইনটিফিক্যালি লিক-প্রুফ ছিল কি না, সেটার এক্সপার্ট তো আমি না। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে। তারা এটা দেখভাল করবে। এরপর ব্যবস্থা গ্রহণের সময় যদি বাধা দেওয়া হয়, আমরা দেখব।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তাদের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। এত খারাপ অবস্থাতেই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এছাড়া বাকি আহতদের অনেকেরই হাত-পা বা শরীরের বিভিন্ন জায়গায় কেটে গেছে। এদের মধ্যে আগুনে পোড়া ছাড়া যারা আছেন, তাদের আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেব।

এর আগে ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার সংবাদমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৪টি ইউনিট পাঠানো হয়েছে

আরও পড়ুন

সর্বশেষ