সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসিরাজগঞ্জে মাসব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন

সিরাজগঞ্জে মাসব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন

সিরাজগঞ্জে মাসব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মাসব্যাপী বিসিক শিল্প ও পণ্য মেলা-২০২১ উদ্বোধন হয়েছে। ১৬ মার্চ বেলা ১১টায় শহরে খান সাহেব এর ঈদগাহ মাঠ সংলগ্ন মাঠে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজিত সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি ও রাজশাহী সিল্ক এ্যান্ড বেনারশী জামদানী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী সহযোগিতায় এই মেলার উদ্বোধন করা হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কেটে শুভ উদ্বোধনী ঘোষণা করেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।

অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মো. স্নিগ্ধ আখতার, পিপিএম, রাজশাহী বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব ইসাহাক আলী, ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিল্ক এ্যান্ড বেনারশী জামদানী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী মো. রহিদুল ইসলাম রহিম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী প্রমুখ।

অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মেলার আয়োজন করেছে বিসিক শিল্প। স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন। স্বাগত বক্তব্য রাখেন, বিসিক শিল্পের এজিএম মো. সাজেদুল ইসলাম।

এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন তারা সহ দলীয় নেতাকর্মী ও উদ্যাক্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মেলায়, ৯০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজ-সজ্বা সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তাগণ।

আরও পড়ুন

সর্বশেষ