গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৯৭ জনে। এদিকে করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭১৯ জন রোগী। এ নিয়ে সারাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জনে। ১৬ মার্চ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ২০ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২০ হাজার ৯৩৬টি। এ পর্যন্ত দেশে মোট ৪৩ লাখ তিন হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ২৬ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১৭ জন ও নারী নয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ছয় হাজার ৫০১ জন ও নারী দুই হাজার ৯৬ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন ও ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।




