শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়শেখ রাসেলের জন্মদিন আজ

শেখ রাসেলের জন্মদিন আজ

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন আজ। শেখ রাসেলের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।

১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন শেখ রাসেল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে  রাসেল যখন নিহত হয় তখন সে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

এ উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরানখানি এবং আছরের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাশ স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক ও জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ