শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের  রাজনৈতিক পরিস্থিতি দেশকে সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে। এজন্যই সরকারের অবস্থান ও আগামীর ভাবনা নিয়ে জনগণের মুখমুখি হবেন প্রধানমন্ত্রী। এর আগে তার দলের নেতাদের পক্ষ থেকে এই আবেদন করা হয়ে ছিলো।

বিশেষ করে রাজধানীতে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিন। সমস্ত বিষয় পরিষ্কার করা প্রয়োজন। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে বিভ্রান্তি কেটে যাবে।’

 

আরও পড়ুন

সর্বশেষ