বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনলালখানবাজারে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

লালখানবাজারে দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

লালখান বাজার চানমারি রোডের শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ৯টা থেকে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় হকিস্টিক, লাঠি নিয়ে হামলা চালানো হয়। কাচের বোতল, ইটপাটকেল ছোড়া হয় এলোপাতাড়ি। বিজিবি-পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে সকাল ৯টায় এ কেন্দ্রে ভোট দিতে আসেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। এদিকে পুলিশ লাইন কেন্দ্রেও গোলযোগের খবর পাওয়া গেছে। হামলায় আহত হয়েছেন কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের সমর্থক শহীদুল ইসলাম শহীদ।

আরও পড়ুন

সর্বশেষ