বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপঅ্যাম্বুলেন্সে আদালতে আসবেন সাঈদী

অ্যাম্বুলেন্সে আদালতে আসবেন সাঈদী

নিয়ম অনুযায়ী প্রিজন ভ্যানে চড়ে আসামিরা আদালতে হাজির হবেন। কিন্তু যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে অ্যাম্বুলেন্সে চড়ে আদালতে হাজিরের অনুমতি দেওয়া হলো। ২৮ ডিসেম্বর যাকাতের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের মামলায় বিচারিক আদালত মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত এ জামায়াত নেতাকে এমন সুবিধা দিলেন। এদিন সাঈদীর দুই ছেলে শামীম সাঈদী ও মাসুদ সাঈদীকে আদালতে প্রবেশের অনুমতিও দিয়েছেন আদালত। সোমবার সকাল পৌনে ১০ টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আনা হয় সাঈদীকে। এদিন, সাঈদীসহ ছয় আসামির বিরুদ্ধে ইসলামিক ফাউন্ডেশনের যাকাতের কোটি টাকা আত্মসাত মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।

তবে শুনানির শুরুতেই সাঈদীর আইনজীবী মো. মতিউর রহমান আকন্দ মামলার গুরুত্বপূর্ণ নথি তাদের কাছে না থাকার কথা জানিয়ে সময় আবেদন করেন। একইসঙ্গে সাঈদী অসুস্থ জানিয়ে তাকে প্রিজন ভ্যানের বদলে নিজ খরচে অ্যাম্বুলেন্সে চড়ে আদালতে হাজিরা দেওয়ার আবেদন করেন। অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করেন। তবে এদিন বিচারক সৈয়দা হোসনে আরা আসামিপক্ষের আবেদন মঞ্জুর করে ১১ জানুয়ারি শুনানির পরবতী দিন ধার্য করেন।

আরও পড়ুন

সর্বশেষ