ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ভবনের চারতলায় আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারতীয় দূতাবাস ভবনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুলশান ও বাড্ডা এলাকার টহল পরিদর্শক মোহাম্মদ শাহজাহান বলেন,বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারতীয় দূতাবাস ভবনের চারতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।




