ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে ঈদের শুভেচ্ছা পত্র বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে প্রটৌকল অফিসার মো. আক্তার হোসেন (উপ-সচিব) বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান এর কাছে বেগম খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন। অপর দিকে বিরোধী দলীয় নেতার পক্ষে সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান (উপ-সচিব) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার প্রটৌকল অফিসারের কাছে তার ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন। বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. সুরাতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।




